নিজস্ব প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতের অভিযানে বিভিন্ন প্রকার মাদকও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, রাত ১০টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার হাট নওগাঁ এলাকা থেকে প্রথম অভিযানে বিলাল (৩৮) এবং তার সহযোগী সাফিউর (৩৩) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।
অন্য একটি অভিযানে সদর থানাধীন চকমুক্তার এলাকা থেকে দুখু মিয়া (৩৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি।
এদিকে তৃতীয় অভিযানে মান্দা থানার চক মুনসুব এলাকা থেকে তাইফুল ইসলাম (৩৯) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ বিষয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকবিরোধী লড়াইয়ে আমরা কঠোর অবস্থানে আছি। এ কাজে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।”
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪