নিজস্ব প্রতিবেদক,
নওগাঁয় জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধার করা হয়েছে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আইসিটি শাখা ও সাইবার ল্যাবের যৌথ প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তারা জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১০ মাসে নওগাঁ জেলা পুলিশ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪