বিশেষ প্রতিনিধিঃ
তথ্য অধিকার আইনে আবেদন করেও নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে নওগাঁ জেলার ছয় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আপিল করেছেন এক সাংবাদিক।
দৈনিক আজকের বাংলা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সবুজ হোসেন সম্প্রতি বদলগাছী, পত্নীতলা ও সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নওগাঁ সদর, পত্নীতলা ও সাপাহার উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করেন।
কিন্তু তথ্য অধিকার আইনের বিধান অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য না পেয়ে তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বাধ্য হন।
সবুজ হোসেন বলেন, “তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন মানেননি। এতে জনস্বার্থে তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন হয়েছে।”
এ ঘটনায় বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনিসহ তিন ইউএনওর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর এবং তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বরাবর আপিল আবেদন করেছেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা এলজিইডি কার্যালয়ে লিখিত আবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সবুজ হোসেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪