শাহরিয়ার শাওন, বিশেষ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় নকল মৎস্য ওষুধ তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল, মোড়ক ও বোতল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ডাক্তারের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসান।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম নামে দুই ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড-নাম ব্যবহার করে অবৈধভাবে নকল মৎস্য ওষুধ তৈরি করছিলেন। বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও গোডাউনের ভেতরে কেমিক্যাল মিশিয়ে বোতলে ভরা ও লেবেল লাগানোর কাজ চলছিল।
এ সময় ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ ও কিছু ধ্বংস করা হয়। তবে কারখানার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে গোডাউনটি সিলগালা করা হয়।
নওগাঁর সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম বলেন, গোপন সংবাদে অভিযান চালানো হয় এবং নকল ওষুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। গ্ল্যাক্সো এগ্রোভেটসহ বেশ কয়েকটি কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারে ভেজাল পণ্য ছাড়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছিলেন।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪