নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন এর ২০২৬ সালের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। জামায়াত সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই জয় পায়নি।
সোমবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পান ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পান ১৭০ ভোট।
সহসভাপতির দুটি পদের একটিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন জয়ী হন। সহসাধারণ সম্পাদক পদে তিনটি আসনের সবগুলোতেই জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন, সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।
আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্রার্থীরা। সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। একটি সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন জয়লাভ করেন।
১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের ১৫ জনের মধ্যে ১২ জনই নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের প্রতিফলন দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪