মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিল।
এ সময় শহরের বাটার মোড় এলাকায় এক ভদ্রমহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী এসে ভদ্রমহিলার গলার চেইন টান দিয়ে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে ঘটনাস্থলে থাকা ডিবি পুলিশ দ্রুত ধাওয়া করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করে। গ্রেফতারকৃত ছিনতাইকারী রাকিব (১৯), পিতা মিরাজ, গ্রাম সান্তাহার, থানা আদমদিঘী, জেলা বগুড়ার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪