আবু বাসার, নাটোর প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ব্যারিস্টার পুতুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে শিক্ষিত, তরুণ ও পেশাজীবী প্রজন্মের কাছে তিনি ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। নাটোর-১ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪