নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দ্বীপগঞ্জ বাজার মাদ্রাসা থেকে একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
নিখোঁজ শিশুটির নাম মোঃ শাকিবুল হোসেন (১০)। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম। বাসস্থান: গ্রাম – হলুদ বিহার, ডাকঘর – দ্বীপগঞ্জ হাট, উপজেলা – বদলগাছী, জেলা – নওগাঁ।
জানা গেছে, গত ২৫ জুন ২০২৫ খ্রি. (বুধবার) আসরের নামাজের পর অন্যান্য ছাত্রদের সঙ্গে খেলাধুলা করার সময় দ্বীপগঞ্জ বাজার মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট।
শাকিবুল হোসেনের কোনো সন্ধান পেলে নিচের ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৭৭০-৪৯৪৯৮১
শাকিবুল কে খুঁজে পেতে তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪