ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক কার্ড ইস্যুতে ছড়িয়ে পড়া সব ধরনের আবেদন ও কাগজপত্রকে ভুয়া বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা, সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব আবেদন প্রক্রিয়া বা কাগজপত্র চালু আছে, তার সবই ভিত্তিহীন ও ভুয়া।
রুহুল আমিন মল্লিক আরও বলেন, “একটি অ্যাপস পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যাপসটি চূড়ান্ত হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে।”
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত যেকোনো বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবাদিকদের জন্য কার্ড বা অনুমোদন সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত হলে তা শুধুমাত্র কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গণমাধ্যমের মাধ্যমেই জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪