লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম চরাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে প্যারা কমান্ডর র্যাপ্লিং করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার উপর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী পাঠে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে।

মহড়ার নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়েছে। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন, যেখানে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেছেন। পাশাপাশি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের অনুশীলনও করা হয়েছে।
এতে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনী সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪