পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশাদ আলী কে সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় আমন্ত ফুটবল মাঠে শিহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এরশাদ মাষ্টারের, সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নওগাঁ-২ আসনের সাবেক এসপি এবং কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন
নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী,পত্নীতলা উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,পত্নীতলা থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম সেফা, পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল,পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক সিরি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদু ল্লাহ আল ফারুক, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ফয়সাল শেখ,নজিপুর পৌর বিএনপির নেতা এ.জেড মিজান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেনু, নজিপুর পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর, যুবদলের নেতা আব্দুল কাদের, যুব নেতা শাহির হোসেন সিপু কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪