মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা-আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমের সামনে কৃষি প্রণোদনা হিসেবে এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ,উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, মামুনুর রশিদ প্রমূখ।
এ সময় ২ হাজার ৯৭০ জন কৃষকদের মাঝে প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা-আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪