মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস. কে. ব্রিকস ও মেসার্স এমইএস কোং নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও সাকিব বিন জামান প্রত্যয় ।
এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এম ই এস কোং ও মেসার্স এস কে ব্রিকস নামক দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, মেসার্স এমইএস কোং এর নিকট থেকে ২৫ হাজার টাকা এবং মেসার্স এস কে ব্রিকস্ এর নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ বলেন পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪