মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ পত্নীতলায় বর্ণিল সাজে ব্যতিক্রম আয়োজনে নবান্ন উৎসব ১৪৩২ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ২টায়
উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ আয়োজনে নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা বুলবুলি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডুপ্রমূখ।
উৎসবের বর্নিল আয়োনের মধ্যে উল্লেখযোগ্য ব্যাংডম পূর্ব মাঠে কৃষক শ্রমিকদের মাঝে ধান কাটার প্রতিযোগিতা। এতে ৮১ জন অংশগ্রহন করেন তাদের মধ্য হতে পরিচ্ছন্নভাবে দ্রুত ধান কাটার জন্য ৯ জন কৃষাণ কৃষাণীকে পুরস্কৃত করা হয়। এরপর মাঠে বসেই কৃষাণ কৃষাণী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে নবান্নের খাবার পরিবেশন করা হয় ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪