মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি ছিলেন নজিপুর সরকারি কলেজের অধক্ষ্য মোহাম্মদ মতিউর রহমান, সন্তোষপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোশারফ হোসেন, খিরসীন এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোরশেদুল আলম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বামইল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওঃ দেলোয়ার হোসেন, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।
শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪