মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
মাসুদ রানা, পত্নীতলাঃ"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজন ভূমি অফিস চত্বরে তিনদিন ব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মহাইমেনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিমএম জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, মৎস অফিসার রোজিনা পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, ভূমি অফিসের সোহেল রানা সেবা গ্রহীতা প্রমূখ।
উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সেবা বুথের মাধ্যমে তিনদিন ব্যাপী ভূমি মেলার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান, উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে এই মেলার আয়োজন করা হয়েছে।
এর আগে সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪