মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর।
গতকাল শনিবার (১১অক্টোবর) নজিপুর পৌর এলাকায় প্রত্যয় ভিলায় উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যাপক ড.আবুল হায়াত ইসমাইলের সভাপতিত্বে ও কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি অনিমা দেবনাথ,ইব্রাহিম মাসুদ,মারিয়া নূর, মো.আশরাফুল ইসলাম,মো.সানাউল হোসাইন,ও মো.গুলজার রহমান প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বদেশ মন্ডল,কবি অনিমা দেবনাথ,কবি ও গীতিকার এস.এম আব্দুর রউফ ও আবু হেনা,প্রবন্ধ পাঠ করেন কবি মাহবুব হেলাল।
শরৎ সন্ধ্যায় দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই সাহিত্য আড্ডা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪