ঝালকাঠি প্রতিনিধিঃ
দলীয় আদর্শ পরিপন্থি কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল।
সোমবার (২৪ নভেম্বর) দলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার স্বীয় পদে বহাল করা হলো।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান মিন্টু বলেন, শামীম তালুকদার দলের দূর সময়ে হাল ধরে ছিলেন। তার নেতৃত্বে যুবদল শক্তিশালী হয়েছে।আমরা যুবদলের নেতাকর্মীরা অনেক খুশি তার পদ ফিরে পাওয়ায়।
এ বিষয়ে যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন, দীর্ঘদিন আমি বহিষ্কার ছিলাম। আমাকে দলীয় পদ ফিরিয়ে দিছে এরজন্য আমি খুশি। দলের দূর সময়ে আমি সাথে ছিলাম ভবিষ্যতে দলের স্বার্থে কাজ করে যাবো।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪