মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের অংশ হিসেবে ২৭টি গরু কোরবানি দিয়ে প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে। এ আয়োজন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে পাঁচবিবি সদর এলাকার মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কোরবানির গোশত বিতরণ করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, গরু জবাই থেকে শুরু করে মাংস প্রস্তুতের কাজে প্রায় ৩০ জন কসাই রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করেন।
গোশত নিতে আসা অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে এবার কোরবানি দিতে পারেননি তারা। ফলে এই সহায়তা তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে শামীম হোসেন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। কোরবানির আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪