নিজেস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ০৯ নং এনায়েতপুর ইউনিয়নের, সোয়াইতপুর গ্রামের বাসিন্দা মোঃ জামাল উদ্দিনের কন্যা আসফালিন আক্তার গত ৫/ ০১/২০২৬ ইং তারিখে সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন ।মেয়েটির স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তিনি একজন সৌদি প্রবাসী।
রাজ্জাক মিয়া জানান, তিনি প্রবাসে থাকায় স্ত্রী আসফালিন আক্তার দীর্ঘ ২ বছর যাবৎ বাপের বাড়িতেই পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে স্বামীকে দেশে আসার জন্য প্রস্তাব দেন। স্ত্রী জানান ,স্বামী ফিরে আসলে কন্যা সন্তান নিয়ে স্বামীর সাথে সংসার করবেন। এমন আশ্বাস পেয়ে ৫/০১/২০২৬ ইং তারিখে আব্দুর রাজ্জাক দেশে ফিরে আসেন। দুর্ভাগ্যবশত বাড়িতে পৌঁছানোর পূর্বেই তিনি তার স্ত্রীর মোবাইল ফোনটি বন্ধ পান, সেইসাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বাড়ি ফিরে এসে রাজ্জাক দেখেন তার স্ত্রী শ্বশুরবাড়িতে নেই। চারিদিকে সন্ধান করে না পেয়ে তিনি ও তার কন্যা প্রায় পাগল পাড়া। কন্যা সন্তানের কান্না দেখে তিনি ভারাক্রান্ত মন নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রশাসনের দারস্ত হচ্ছেন। তিনি জানান কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার স্ত্রীর সন্ধান দিতে পারেন তাহলে ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করবেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪