সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রায় গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়,আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪