মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের চতরা বন্দর গ্রামে ২০ পিস (মাদকদ্রব্য) ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট তৈরির সরঞ্জাম ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধারের ঘটনা ঘটেছে।
সরেজমিনে প্রকাশ, ১৪নং চতরা ইউনিয়নের চতরা মৌজাস্থ চতরা বন্দর গ্রামের ধৃত আসামী সাগর মিয়া (২৮) এর বসত বাড়ির শয়ন কক্ষের ভিতরে মামলার বাদী এস,আই (নিঃ) এ.বি.এম বদরুদ্দোজা বাদল, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পীরগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-১৫৫, তারিখঃ ০৩/০৬/২০২৬ খ্রিঃ মূলে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং-০৩/০৬/২০২৬ তারিখ ১৭.১০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন সাতগড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী সাগর মিয়া (২৮) এর বসত বাড়ির শয়ন ঘরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা কালে বাদী তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ইং-০৩/০৬/২০২৬ তারিখ ১৭.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আসামী ১। সাগর মিয়া (২৮) কে হাতেনাতে আটক করে। অপর আসামী ২। রাজু মিয়া (২৫) ৩। সুমাইয়া আক্তার (২৪) দ্বয় কৌশলে পালাইয়া যায়। তখন আশপাশ হইতে আগত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত আসামী সাগর মিয়া (২৮) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গীর কোচ হইতে বাহির করিয়া দেওয়ামতে (ক) নীল রংয়ের পলি জিপারযুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত হালকা কমলা রংয়ের মোট ২০ (বিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন ০২ (দুই) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×২০)=৬,০০০ টাকা এবং দেখানো মতে তাহার বসত বাড়ির শয়ন ঘরের ভিতর হইতে ইয়াবা ট্যাবলেট তৈরির কাজে ব্যবহৃত ও উপাদান হিসেবে (খ) নীল রংয়ের টিনের কৌটার মধ্যে রক্ষিত ইটারনাল পার্ল ভ্যালিনিল পাউডার (গ) স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো ইথাইল পাউডার ৪২০ গ্রাম, (ঘ) কমলা রংয়ের নকল ইয়াবার গুড়া ১০ গ্রাম, (ঙ) কাঁচের বোতলে লাল রংয়ের তরল ফুড কালার, (চ) ২৮ মিলিঃ কাচের বোতলে নীল রংয়ের তরল ফুড কালার, (ছ) ২৮ মিলিঃ কাচের বোতলে সবুজ রংয়ের তরল ফুড কালার, (জ) ২৮ মিলিঃ কাচের বোতলে তরল চকলেট ফ্লেভার, (ঝ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে তরল স্ট্রবেরী ফ্লেভার, (ঞ) বিশেষ ধরণের ০২ টি লোহার তৈরি ডায়াস উদ্ধারকৃত আলামত ইং ০৩/০৬/২০২৬ তারিখ ১৭.৪৫ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় নিজে স্বাক্ষর করেন এবং আসামী ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
গৃহীত ব্যবস্থা হিসেবে পীরগঞ্জ থানার মামলা নং ০৭/১৭৫, তারিখ-০৩/০৬/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০(ক) /৩৭/৪১ রুজু করা হয়।
আটককৃত আসামীদের থানা কর্তৃক বিজ্ঞ আদালতে প্রেরণের খবর পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪