পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ রাত ১১টা ২৫ মিনিটের দিকে পীরগঞ্জ থানার এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বক্কর সিদ্দিকের পূর্ব দুয়ারী একটি পরিত্যক্ত টিনশেড ঘরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছিল বলে পুলিশ জানতে পারে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আনিসুর রহমান (৩৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তিনি বর্তমানে পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলার কামারজানি এলাকার রায়দাসবাড়ী গ্রামে।
আটকের পর আনিসুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ৫টি ছোট পুড়িয়া ও ১টি বড় পুড়িয়াসহ মোট ৬ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক) ধারায় পীরগঞ্জ থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪/১৮২, তারিখ ৬ জুন ২০২৬।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪