পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় ১লা অগাস্ট বেলা ১২ টায় পাওয়ার ট্রলিতে গাছের গুঁড়ি ওঠানোর সময় গুঁড়ির নিচে চাপা পড়ে আখের আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আখের আলী উপজেলার কাবিলপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পাওয়ার ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের গুঁড়ি পাওয়ার ট্রলিতে ওঠানোর সময় হঠাৎ গুঁড়ির নিচে চাপা পড়েন আখের আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪