নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার (৯) নামে এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মক্তবে আরবি পড়া শেষে বাড়ি ফিরে নাস্তা খেয়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বের হয় সুমাইয়া। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরে গ্রামের উত্তরে একটি আম বাগানে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও জানান, সিআইডির একটি দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪