এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
২৮শে জুলাই (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১.৩০ মিনিটে পারফরমেন্স বেজড গ্যানটস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা শিক্ষা কর্মকর্তার আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মদ নাবিলা ফেরদাউস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল কবীর।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার নওগাঁ মোঃ শাহাদৎ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত কৃতি শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ক্রেস্ট সম্মানানা ও সম্মানি ভাতা টাকা বিতরণ করেন ।
বক্তারা বলেন, এই প্রোগ্রাম সরকারিভাবে বন্ধ হয়ে গেলেও প্রতিটা উপজেলায় যদি শিক্ষক সমিতির মাধ্যমে এই অনুষ্ঠান চালু থাকে। তাহলে ছাত্র-ছাত্রীরা শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং অভিভাবকবৃন্দ উৎসাহিত হবে।
পরিশেষে সভাপতি ২০২২ সালের ১০ জন এসএসসি শিক্ষার্থী ও ২৩ সালের ১০ জন এসএসসি শিক্ষার্থী এবং ২২ সালের ১০ জন এইচএসসি শিক্ষার্থী ও ২৩ সালের ১০ জন এইচএসসি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪