এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
২০শে আগস্ট বুধবার বৈকাল ৫টা ৩০ মিনিটে পোরশা সারাইগাছি মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ ক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব পোরশা শাখা আলহাজ্ব মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের মোঃ মজদুল হক এর সভাপতিত্বে বক্তারা বলেন এই প্রতিষ্ঠা বার্ষিকী বিগত আওয়ামী সরকার শাসন আমলে আমরা করতে পারি নাই। কারণ তারা দেশে একনায়ক তন্ত্র কায়েম করতে চেয়েছিল কিন্তুএ দেশের তরুণ সমাজ ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছিল। এরপরে বর্তমান অন্তবর্তী সরকার দেশ চালানোর দায়িত্ব নেওয়ায় আমরা স্বাধীনভাবে সব অনুষ্ঠান করতে পারছি। এজন্য সকল স্বেচ্ছাসেবক ভাইদের কাছে বলতে চাই সামনে নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করে জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করলেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এমনটাই বললেন বক্তারা।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪