এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি পোরশা উপজেলার মুর্শিদপুর হাট ও সারাইগাছি বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রচারণাকালে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
ডা. সালেক চৌধুরী বলেন, "আগামী নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ জয়ী হলে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী হবে এবং দেশে শান্তি-সমৃদ্ধি ফিরে আসবে।"
তিনি আরও বলেন, "আমি নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ, আমি এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবো।"
প্রচারণা শেষে তিনি পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪