এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় "জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি" উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট (বুধবার) বেলা ১১টার দিকে উপজেলার কপালি মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহীদ মিনার পর্যন্ত গিয়ে শেষ হয়। এসময় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা পৃথক ব্যানারে জমায়েত হন, আর র্যালিকে ঘিরে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।
প্রধান অতিথির অনুপস্থিতিতে, আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিক শাহ চৌধুরী প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানা, যুবদল নেতা মো. আজহার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, "৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিনটি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার রুখে দাঁড়ানোর দিন। এই দিনে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।" তারা আরও বলেন, "বর্তমান সরকারকেও জনগণের ক্ষোভ ও আন্দোলনের মুখে একদিন একই পরিণতি বরণ করতে হতে পারে।"
বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে, ৭০০০ জন উপস্থিত জনতার মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪