পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড়ে দুর্ধর্ষ চাঞ্চল্যকর বাস ডাকাতি ও বেজোড়া মোড়ের ১৯ টি দোকান ঘর ডাকাতি মামলার চার আসামী গ্রেপ্তার।
গতকাল পোরশা থানা পুলিশ তদন্ত ও গোপন সংবাদ এর ভিত্তিতে বেজোড়া মোড়ের দোকান ঘর ডাকাতী মামলার ৩ জনকে এবং গাছ কেটে বাস ডাকাতি মামলার ১জন আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, বাস ডাকাতি মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বংপুর গ্রামের আফসার আলীর ছেলে সোহেল রানা, দোকান ডাকাতির আসামী একই থানার তেঘরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪৭), নওগাঁ জেলার পোরশা থানার জাফরপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোফাজ্জল (৪৩), খাগড়াছড়ি জেলার (বর্তমান ঠিকানা শ্বশুর আনোয়ার হোসেন, গ্রাম বিপ্রভাগ, জেলা নওগাঁ) মাটিরাঙ্গা থানার হাটিয়া পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. রুবেল (২৭),
থানা সূত্রে জানা যায়, গত ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) রাতে আড্ডা আঞ্চলিক মহাসড়কে বাস ও দোকান ঘর ডাকাতির পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পোরশা থানার ইনচার্জ অফিসার মো. মিন্টু রহমান জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশিষ্ট আসামীদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪