মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পত্নীতলা থানা আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় থানা পরিদর্শন কালে সাথে ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পত্নীতলা থানার বিভিন্ন স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করতে মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রল,মাদক অভিযান বৃদ্ধিসহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪