নিজস্ব প্রতিবেদক, মান্দা:
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে দরিদ্র ও অসহায় রোজাদারদের জন্য ইফতার বিতরণের আয়োজন করেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। 'প্রবাসীর ইফতার' শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ঢাকার ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, নর্দান ইউনিভার্সিটি, কাওরানবাজারে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দরিদ্র ও অসহায় রোজাদার অংশ নেন।
এ মহতী উদ্যোগে সহায়তা করেছেন সৌদি প্রবাসী মোঃ আব্দুল মতিন মৃধা। আয়োজক সংগঠন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন, যা নওগাঁর মান্দা উপজেলার চকমামদেব এলাকায় অবস্থিত, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে এই সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রমজান মাসে যেন কেউ অভুক্ত না থাকে, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি প্রবাসী এতে যুক্ত হবেন।
এই উদ্যোগ সম্পর্কে সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুল মতিন মৃধা বলেন, "প্রবাসে থাকলেও দেশের অসহায় মানুষের কষ্ট আমাদের নাড়া দেয়। রমজান হলো দানের মাস, আর এই পবিত্র সময়ে আমরা চাই, দরিদ্র ও অসহায় রোজাদাররা যেন অন্তত ইফতারের সময় একটু স্বস্তি পান। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি তাদের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪