ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি প্রয়াত কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম এ বায়েজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন ও জেলা পুলিশের আরো অনেকে।
এছাড়া ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ আরো সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম কাজী খলিলুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪