নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলও অন্তর্ভুক্ত হবে। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর অনুষ্ঠিত হবে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ কোটা থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জুনিয়র বৃত্তির ফল হস্তান্তর শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় শিক্ষামন্ত্রী ড. মিলন আরও বলেন, আগামী বছর জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা ভেবে দেখব। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে আপনাদের সহযোগিতা নিয়েই নকল প্রতিরোধ করেছিলাম। এবারও আপনারা সবাই সহযোগিতা করবেন।
আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম- সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪