মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুষখালী ডেবা এলাকায় দুর্বৃত্তদের হামলায় হেডম্যান ফরিদুল আলমের ফলজ ও বনজ বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
জানা যায়, ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন রিংভং বনবিটের হেডম্যান ফরিদুল আলম ১৫-১৬ বছর আগে বনবিভাগের ভোগদখলীয় প্রায় ৮০ শতক জমিতে বেলজিয়াম, আমলকি, লেবু, হরতকি ও অন্যান্য প্রজাতির গাছের বাগান তৈরি করেন।
গত বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত হাতে দা, কুড়াল ও লোহার রড নিয়ে বাগানে প্রবেশ করে প্রায় ১২০-১৩০টি গাছ কেটে ফেলে। খবর পেয়ে ফরিদুল আলম ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরদিন তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে শুক্রবার (১০ অক্টোবর) চকরিয়া থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত হেডম্যান ফরিদুল আলম বলেন, “বছরের পর বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে এই বাগান গড়ে তুলেছিলাম। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব নষ্ট করে দিয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।”
স্থানীয়রা জানান, ফরিদের বাগানটি ছিল এলাকার একটি দৃষ্টিনন্দন বাগান, যা গ্রামের পরিবেশ ও সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। হামলার সময় তারা ৩টি ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলেও জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪