মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলা ও দায়রা জজ আদা চত্বরে হাজতখানার সামনে থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার আসামী। ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীতে সৃষ্টি হয় তীব্র অস্বস্তি।
পালিয়ে যাওয়া আসামির নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি ওই এলাকার নছির আকন্দের ছেলে।
সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দিতে জেলা কারাগার থেকে আনা হয়েছিল। তবে হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময়, আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪