মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে "হোটেল সান এন্ড সি" তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
এসময় "হোটেল সান এন্ড সি"তে মনিটরিংকালে-অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তেরি করতে দেখা যায়;
ময়লা কাপড়ে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা তৈরি করতে দেখা যায়;
রান্নাঘর অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখা যায়; ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একইসাথে সংরক্ষণ করতে দেখা যায়। নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ এর উপস্থিতি ও খাবারে ব্যবহার করতে দেখা যায়। ইঁদুর, আরশোলা সহ নানা কীটপতঙ্গ তৈরি খাবার খেতে ও নির্বিঘ্ন বিচরণ করতে দেখা যায়।
উক্ত অপরাধে "হোটেল সান এন্ড সি"কে ১,০০,০০০/- (এক লাখ টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন
জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও জনাব মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪