মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম সেমিফাইনালে শাজাহানপুর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বগুড়া সদর উপজেলা।
শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সদরের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন বিদেশি রিক্রুট বোবো। ম্যাচের ২৪তম মিনিটে তার করা গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে সদর উপজেলা।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নাফিস সরকার। সহকারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন রাকিব, জিন্না এবং সাখাওয়াত হোসেন রঞ্জু।
সদর উপজেলার খেলোয়াড় প্রণয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাকসুদুল আলম বুলবুল, আতিকসহ আর ও অনেকে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪