মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বগুড়া সফরে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর পর নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
রিজভী আহমেদ তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটহীনতার বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করতে হবে। বগুড়ার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪