মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
আজ রবিবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি আর মামলার ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গেলে উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ মানিকুজ্জামানকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, জিআর মামলর ১ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ২ জন পুলিশ সদস্য ঝোপগাড়ি এলাকায় গেলে বর্ণিত সাজাপ্রাপ্ত আসামি উভয়ে পুলিশ সদস্যকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪