মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্প ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে ৯ জুলাই রাত ১টা থেকে সকাল আনুমানিক সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া শহরের বাদুড়তলা, ডালপট্টি এবং সেউজগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন।
সকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে সেউজগাড়ি পালপাড়া এলাকার আলমের (তুফান সরকারের শ্বশুর) বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
প্রায় ৪ ঘন্টার তল্লাশি অভিযান চালিয়ে আলমের বসত বাড়ি থেকে গাঁজা এবং পুরনো বাড়ির খড়ের গাদা থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সবশেষে, মাদক ব্যবসায়ী আলমের ৫তলা বিশিষ্ট " এক ভাই,দুই বোন" ছাত্রাবাসের ৩তলার তালাবদ্ধ রুম থেকে বেশ ধারালো দেশীয় অ/স্ত্র/ উদ্ধার করেছে সেনাবাহিনী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪