মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মুহাম্মাদ রায়হানের নেতৃত্বে মাটিডালী বন্দরে আইএফআইসি ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮) তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার থৈকরপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২২)।
উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪