মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা পরিদর্শন করলেন ইরানের রাষ্ট্রদূত।
শনিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি ঐতিহাসিক হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সওয়ার (রহঃ) এর মাজার পরিদর্শন করেন। পরে তিনি শাহ সুলতানের মাজার জিয়ারত করেন। এর আগে রাষ্ট্রদূত মনসুর চাভুশি মাজার মসজিদ এলাকায় পৌঁছিলে তাঁকে স্বাগত জানান, মহাস্থান মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মিনহাজ উদ্দিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪