মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
মঙ্গলবার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এক অগ্নিকান্ডে গবাদী পশু,ধান, আলু, সরিষা সহ ঘরের আসবাব পত্র পু্ড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কুমারপাড়া গ্রামের মৃত মোকারম হোসেনের বিধবা স্ত্রী পিয়ারা বিবির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গভীর রাতে পিয়ারা বিবির বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন সারা বাড়ি ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলে উঠে।
অগ্নিকান্ডে পিয়ারা বিবির আত্নচিৎকারে প্রতিবেশি ও গ্রামবাসীরা এগিয়ে এসে প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোবাইল নাম্বার না থাকায় গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি। এসময় গোয়াল ঘরে থাকা ৩ টি গরু দগ্ধ হলে ঘটনাস্থলেই ১টি গরু পুড়ে ভস্মিভূত হয়ে মারা যায়।
অন্যান্য ঘরে থাকা আলু, ধান,সরিষা সহ আসবাব পত্র পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে আজ বুধবার বিকেলে কুমারপাড়া গ্রামে ছুটে যান কাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামায়াত নেতা আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম, কর্নিপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাাহিনুর আলম। এসময় তাঁরা অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন ও বাড়ির মালিক পিয়ারা বিবির খোঁজ খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। কুমারপাড়া গ্রামের মোকলেছার রহমান সহ গন্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪