মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার দুপুরে বগুড়া কাহালু উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিব, আরো উপস্থিত ছিলেন কাহালু উপজেলা খাদ্য নিয়ন্রক সাইফুজ্জামান,কাহালু এল এস ডি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, জাতীয়তাবাদী কৃষক দলের বগুড়া জেলা সদস্য আবুল কালাম আজাদ, কাহালু উপজেলা মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
জানা যায় এবারে বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হবে ১১৯২ মেঃ টন, ৪৯ টাকা দরে চাল ক্রয় করা হবে ৩৩৭৬ মেঃ টন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই মেঃ টন ধান উত্তোলন করেন মালঞ্চা ইউনিয়ন কৃষক সুলতান আলী।
৩১ আগষ্ট ২০২৫ পর্যন্ত এই ধান চাল সংগ্রহ করা হবে বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪