মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বুধবার বিকেলে কাহালু উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা দেশনেত্রীর দীর্ঘায়ু ও আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া ও প্রভাষক শাহাবুদ্দিন।
কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন এবং কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন।
ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪