মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে শুক্রবার দিবাগত রাতে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের শান্তা গ্রামে গভীর নলকূপের পাহারাদারকে বেঁধে রেখে ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা ।
গভীর নল কূপের এর পাহারাদার শান্তা গ্রামের শ্রী অক্ষয় চন্দের পুত্র নিবারণ চন্দ্র (৫০) জানান , গভীর নলকূপের পাহারাদার, ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকা অবস্থায় অদ্য ১৪-০৪-২০২৫ খ্রি. অনুমান রাত ২ ঘটিকায় দিকে বাইরে হইতে ঘরের দরজায় সজোরে আঘাত করে ঘরের দরজা খুলে ৭/৮ জন অজ্ঞাত চোর ভিতরে প্রবেশ করে। তাকে মারপিট করে হাত-পা বেঁধে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার যার অনুমান মূল্য=২১০০০০/(দুই লক্ষ দশ হাজার) একটি বৈদ্যুতিক মিটার যার মিটার নং-১৫৬৪৬৬৯৬, অনুমান মূল্য=২৫০০০/ (২৫ হাজার) টাকা সর্বমোট=২৩৫০০০/(দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার)টাকা চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় উক্ত নিবারণ চন্দ্র নাইটগার্ডের ডাক চিৎকারে শুনে গিয়ে হাত-পায়ের বাধন খুলে দেয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪