মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার শীতলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গরু বোঝায় ভটভটি নিয়ে কাহালু থেকে চান্দাইকোনা হার্টের উদ্দেশ্যে যাওয়ার পথে ভটভটি উল্টে গরুর ব্যবসায়ী আমিনুল শেখ ( ৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত আমিনুল শেখ কাহালু উপজেলার জয়তুন গ্রামের রিয়াজ উদ্দিন শেখ এর ছেলে । উক্ত দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ বলেন সকল আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উক্ত দুর্ঘটনা কে কেন্দ্র করে আমিনুল শেখ এর অকাল মৃত্যুতে তার এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪