মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে বগুড়ার কাহালুতে নিজ বসতঘরের শ*য়*নকক্ষে তী*রে*র সঙ্গে গ*লা*য় ফাঁ*স লাগানো অবস্থায় আবু হানিফ (২২) নামে এক যুবকের মরা*দে*হ উদ্ধার করেছে পুলিশ।
কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামে এ ঘটনা ঘটে। নি*হ*ত আবু হানিফ ওই গ্রামের আব্দুল গোফফারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর তার মা মোছাঃ হামিদা বেগম আব্দুল কাদের নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়। এরপর আবু হানিফকে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান পরিবারের সদস্যরা।
পরদিন শুক্রবার ভোর ৬টার দিকে আবু হানিফের ১২ বছর বয়সী সৎবোন মোছাঃ কারিমা খাতুন শ*য়*ন*কক্ষে তার সৎ ভাইকে ঘরের তী*রে*র স*ঙ্গে গ*লায় ফাঁ*স দেওয়া অবস্থায় ঝু*ল*তে দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে র*শি কে*টে নিচে না*মি*য়ে তাকে মৃ*ত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন । এবং মৃত্যুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪