মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
শনিবার বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পুইয়া গাড়ি গ্রামের তানজিমুল নামের ( ২০) এক যুবক তার নিজ শয়ন কক্ষে উপর তালায় ঘরের বাঁশের সঙ্গে রাতে কোন এক সময় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে তার ঘরের দরজা না খোলায় তার বাবা-মার সন্দেহ জাগে ঘরের দরজা ভেঙ্গে তাকে রশি বাধা অবস্থায় ঝুলন্ত মরা দেহ দেখতে পায়। মৃত তানজিমুল পুইয়া গাড়ি বাচ্চু মিয়ার একমাত্র ছেলে । তার পারিবারিক সূত্রে জানা যায় মৃত তানজিমুল অনেকদিন আগে থেকেই ব্রেনের সমস্যায় ও মানসিক সমস্যায় জর্জরিত ছিলেন । ইতিপূর্বেও তানজিমুল কীটনাশক খেয়েছিলেন নিজেকে আত্মহত্যা করার জন্য । অনেক চিকিৎসার পর পরে সুস্থ হয়ে ওঠেন। তার ছোট কাকার মুখ থেকে জানা যায় তানজিমুল দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগছিলেন কথায় রাগান্বিত হইতেন।
পরে সকাল নয়টার দিকে কাহালু থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে রশি ঝুলন্ত অবস্থায় তানজিমুলকে উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪